শিরোনাম
পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক প্রকাশ দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম : / ৭ ভিউ
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নূরুদ্দীন রাসেল :: সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় শী শেখর ও সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এর নেতৃত্বে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ শারদীয় দুর্গাপূজা সহ সিলেট নগরীর বিভিন্ন পূজা মন্ডপ বুধবার (১৮ অক্টোবর) রবিবার রাত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন,সিলেটের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে।শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

তাঁরা আরো বলেন,শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।যে কোন পূজা মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা না করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক (১) কর আইনজীবী মো: খায়রুল আলম ও সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কর আইনজীবী মো: জহিরুল ইসলাম রিপন প্রমুখ।


আরো সংবাদ