শিরোনাম
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কৃষক কার্ডের মাধ্যমে মোবাইলেই জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া

ডেস্ক রিপোর্ট : / ৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

‎সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ, জনমত এবং স্থানীয়দের আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন  মোহাম্মদ সাজুল মিয়া। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে এলাকায় তার একটি শক্ত অবস্থান রয়েছে। বর্তমানে তিনি সুরমা ইউনিয়ন বিএনপির  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একজন সফল ব্যক্তি হিসেবে সাজুল মিয়া সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সবসময় নিজেকে সাধারন মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। যদিও এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও সুরমা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামই বারবার আলোচনায় আসছে। স্থানীয়দের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাজুল মিয়া ইতোমধ্যে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা আসন্ন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।


আরো সংবাদ