শিরোনাম
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কৃষক কার্ডের মাধ্যমে মোবাইলেই জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম : / ৫ ভিউ
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মায়ের আগামণী অনুষ্ঠান সফল করতে সকলকে এগিয়ে আসত হবে। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গব্দের বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু উপরোক্ত কথা বলেন।
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী ঁবলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ৩ দিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে পালন করতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিষদের সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, সুসেন্দ্র চন্দ্র সরকার, অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সহ সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াস।
সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন যুগ্ম সমন্বয়কারী অব. ব্যাংকার অশোক কুমার রায় ও পবিত্র চণ্ডী থেকে পাঠ করেন সহ সভাপতি কবি তারেশ কান্তি তালুকদার।
সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, সহ অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, ইঞ্জিনিয়ার অরবিন্দু রায় অপু, সহ সভাপতি অব. শিক্ষক সিতাংশু বিশ^াস, শাবিপ্রবির সহ রেজিস্ট্রার অসিত কুমার সূত্রধর, কবি জ্যোতির্ময় দাশ যীশু, ব্যাংকার মতিলাল মালাকার, অব. এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, অব. শিক্ষক হিমাংশু লাল গুণ, সহ সম্পাদক শিক্ষক ভানু চন্দ্র পাল, সংগীত শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, কৃষি বিশ^বিদ্যালয় সিলেটের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, রমা কান্ত গুপ্ত রূপু, অধ্যাপক নিহার রঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী সুজিত কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক শ্যামাকান্ত চক্রবর্ত্তী, সুশান্ত বণিক আপ্পি, কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ কোষাধ্যক্ষ ডাঃ প্রণদীশ দেব, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী শিবানী দে, সাংস্কৃতিক সম্পাদক বাচিক শিল্পী অমিত ত্রিবেদী, আপ্যায়ণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, কার্যকরী সদস্য বিশ^জিৎ দাশ, অজিত মজুমদার প্রমুখ।
সভাশেষে নেতৃবৃন্দ বলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন। পরিষদের পক্ষ থেকে সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নকে সভাপতি ও তপন চৌধুরী টুটুলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সিলেটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী  ঁবলরাম জিউড় শ্রীমন্দিরটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কার্যকরী পরিষদের পরবর্তী সভা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। পরিষদের পক্ষ থেকে সম্মানীত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ