সেবামূলক কাজের মাধ্যমে স্বামী বিবেকানন্দকে অনুধাবন করতে হবে। তাঁর বাণী রচনা আত্মস্থ করতে পারলে আমরা বেশী ভাল কাজ করতে পারবো। সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী পরতরানন্দজী মহারাজ গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত মাসিক পাঠচক্র ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, পরিষদের উপদেষ্টা অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি অব. স্বাস্থ্য কর্মকর্তা বেণু ভূষণ দাশ, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশ।
অনুষ্ঠানে ‘স্বামী-শিষ্য সংবাদ’ গ্রন্থ থেকে পাঠ ও আলোচনা করেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক, এম. সি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কানন কান্তি দাশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র বৈদিক মন্ত্র ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পরিষদের সদস্য সিলেট শিক্ষা বোর্ড কর্মকর্তা দেবল চন্দ্র দাশ।
সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাশ, বিভাগীয় শাখার সহ সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ কোষাধ্যক্ষ ডাঃ প্রণদীশ চন্দ্র দেব, সিলেট জেলা শাখার সহ সভাপতি অব. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সহ সাধারণ সম্পাদক এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, কোষাধ্যক্ষ অব. এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, সহ কোষাধ্যক্ষ শিক্ষক ভানু চন্দ্র পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপু দে, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সহ স্বাস্থ্য পরিদর্শক সমরেন্দ্র কুমার রায়, কার্যনির্বাহী সদস্য পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ্বাস, ব্যাংকার অরুণ কান্তি দাশ, অব. সহ স্বাস্থ্য পরিদর্শক অজয় কুমার দাশ, ইঞ্জিনিয়ার নিতাই চন্দ্র পাল, বিধান দেব, দ্বীজেন্দ্র লাল দেব, রূপক দাশ, প্রীতম রায়, রাজু কান্তি চৌধুরী, দেবজিৎ দেব, অংকন দাশ, রানা দাশ, শার্প সিকিউরিটিজ লিঃ এর এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অদিতি ধর তপা, পরিবার কল্যাণ সহকারী বিউটি হাওলাদার, প্রধান শিক্ষক সুরমা সরকার, পরিসংখ্যানবিদ মনন্ত বিশ্বাস, গোকুল হাওলাদার, নবনীতা দাশ, দীপান্বিতা দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বস্ত্র বিতরণে বিশেষ সহযোগিতা করেন সিলেটের আলো ছায়া ফটো স্টুডিওর কর্ণধার কানাডা প্রবাসী নকুল চন্দ্র দে ও পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রসাদের ব্যয়ভার বহন করেছেন অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক নর নারায়ণের মধ্যে বস্ত্র তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি